প্রকাশ্য দিবালকে খুন, বেআইনি অস্ত্র মজুত সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হল কালিয়াচক থানার পুকারি ওরফে সেরাজুল সেখকে। দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক ছিল সেরাজুল সেখ। সোমবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বিবিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আসাদুল বিশ্বাসের পর গ্রেপ্তার কালিয়াচকের আরেক ত্রাস পুকারি ওরফে সেরাজুল সেখ। কালিয়াচক থানা ভাঙচুরের পাশাপাশি, থানায় অগ্নিসংযোগ, প্রকাশ্য দিবালকে খুন, বেআইনি অস্ত্র মজুত সহ মোট ২৪ টি মামলায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা জারি ছিল। বেশ কয়েক পুলিশের খাতায় ফেরার ছিল কালিয়াচকের এই ত্রাস সেরাজুল। কিন্তু শেষমেশ পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হল। সুত্রের খবর, সোমবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বিবিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সুত্রে জানা গেছে সেরাজুল ২০১৩ থেকে পলাতক ছিল। কালিয়াচক থানার একাধিক জায়গায় বাড়ি ছিল তার, তদন্তে কালিয়াচকের মউজম্পুর, জালালপুর এবং বামনগ্রাম এলাকায় তার বাড়ির কথা উঠে এসেছে, ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়, একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ।
পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, ছিনতাই, জালনোট সহ মোট ২৪ টি মামলায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা জারি ছিল। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/EjubN_0bkpw